“হে বিশ্বকর্মা!!” কলমে সোনালি

“হে বিশ্বকর্মা!!” কলমে সোনালি

হে বিশ্বকর্মা !!

চারিদিকে আজ লাঠিতে গুলিতে

প্রতিবাদ মিছিলে নিঃস্ব কর্মা!!

হে বিশ্বকর্মা !!

চারিদিকে আজ অযোগ্যদের ভিড়,

মহামারীর মতো আছড়ে পড়ছে,

ব্যর্থতার সীমাহীন স্রোত হয়ে,

আগামী শত সহস্র প্রজন্মের বুকে,

প্রকট হচ্ছে চিড়,

হে বিশ্বকর্মা!! 

দিকে দিকে আজ শুনি ভ্রান্ত স্লোগান 

“ধর্মে তে হও বীর,কর্মেতে হও ধীর।”

হতবাক হয়ে চেয়ে দেখি শুধু

উন্নতি বিমুখ সমাজ, বিলি করছে

চাকরি পরিপন্থী ভিক্ষার অন্ন,

অর্থহীন করে তুলছে স্বীকৃতি পত্র,

ফুলে ফেঁপে উঠছে লক্ষ্মীর ভাণ্ড, 

অভয়া দুর্গা দের নিরাপত্তার বিনিময় 

হাতে ঠুসে দিচ্ছে কন্যাশ্রী

 হে বিশ্বকর্মা !!

 

 

 

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *