“দূরে কোথায় দূরে দূরে”

তাকে ভালোবাসার অনেক কারণ আছে…
১/সে দেখতে ভাল
২/ তার ব্যক্তিত্ব অসম্ভব ভালো,সবার তার ওপর ক্রাশ আছে
৩/ সে মেধাবী, উচ্চ প্রতিষ্ঠিত
৪/ সে ধনবান,চোখ টাটানো বাড়ি গাড়ি আরো কত কিছু…….
৫/ তার উইকেন্ডে ফাইভ স্টার আর মান্থ এনডে সুইজারল্যান্ড, সান ফ্রান্সিসকো!!
……………..
………………..
কিন্তু এত কিছুর পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় পরিণতি শুধুই বিচ্ছেদ! টাটা বাই বাই! চলো এবার যে যার মত দুদিকে যাই! কি অদ্ভুত না! অদ্ভুত এর কি আছে? এমনটাই তো হওয়ার কথা,তাই নয় কি?….কারণ সত্যি কারের ভালোবাসার জন্য এইসব প্যারামিটারের প্রয়োজন হয় না। কিন্তু সেটা বুঝতে বুঝতে জীবন ঢলে মধ্যাহ্নে চলে আসে।আর ততদিনে সব কিছুই ভোকাট্টা… তাই যেখানে কোন কারণ ছাড়াই অকারনে কারোর প্রতি অসম্ভব টান তৈরি হয়ে যায় কোন রকমের শারীরিক আকর্ষণ বা এক্সপেন্সিভ কোন কারণ ছাড়াই সেখানেই প্রকৃত টেকসই সম্পর্ক বা ভালোবাসা। সেখানে কোন মুনাফা জনক ব্যবসার বেসাতি নেই। তাই সেখানে কোনো রাসায়নিক সমীকরণের সূত্র ও কাজ করে না। কাজ করে না, রোবটিক দাপাদাপি। কারণ এসব কিছুই টেনে নিয়ে যায় অর্থহীন শূন্যতার দিকে। না না এ কোনো বিজ্ঞের ভাষণ নয়.. বরং এক অজ্ঞের সামান্য কিছু উপলব্ধি আর অনুভূতি মাত্র…… কলমে সোনালী

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *