মুক্তি
কলমে সোনালী
অনেক অনেক বছর পরে আজ
আমার বাড়ির চিলেকোঠায় রোদের
সোহাগ ঝরে,অনেক অনেক বছর পরে
আজ দেয়াল জুড়ে অক্টোপাসি ছত্রাকি
শুঁড় ফুঁড়ে,আমার বাড়ির চিলেকোঠায়
আলোর ঝরনা ঝরে।অনেক অনেক
বছর পরে,কাল কুঠুরির শেকল ভেঙে
আজ বৃষ্টির ধারা ঝরে,সবুজ খেতের
রক্ত ছিটের হিসাব উসল করে,শকুনীর
চাল করে বানচাল হকের ঝান্ডা গাড়ে,
অনেক অনেক বছর পরে,আজ ওদের
বাড়ির বন্ধ ঘরেও,ঢেউ আছড়ে পড়ে
অনেক অনেক বছর পরে, হৃতযৌবনা
ফেলে প্রতারক স্মৃতি, আজ মেহনাতি
হাত ধরে,তুরুপের তাস করে নাগপাশ
ক্ষমতার টুটি ধরে।অনেক অনেক বছর
পরে,ওদের বাড়ির শ্যাওলা উঠোনে ও
আজ চাঁদের জোছনা ঝরে,তুলসী তলার
মাটির লক্ষ্মী স্বপ্নের বীজ বোনে,ভেবে
চরকার গতি ছোঁবে ই প্রগতি উড়ানের
ফরমানে। অনেক অনেক বছর পরে
চিত্রাঙ্গদার তীরন্দাজিও, টলে যায়
এক্কা দোক্কা চালে,শিমুল গাছের
লক্ষ্মী পেঁচা কে, দেখে জাহাজের মাস্তুলে
অনেক অনেক বছর পরে। হেতালের লাশ,
নির্ভয়া ক্ষত,সমাজের বুকে লাঞ্ছনা যত,
তিলোত্তমার ন্যায়ের দাবিতে রাত্রি
দখল করে।অনেক অনেক বছর পরে,আজ
দমকা হাওয়ায় গতি ঘুরে যায় তাই রাত
কারবারিরা কুমির ডাঙ্গায়! চার হাত মিলে
চারা গাছ পোঁতে,নির্জন বালুচরে!
অনেক অনেক বছর পরে,লক্ষ লক্ষ খাঁচার
পাখিরা ধাতব শেকল খুলে,ডানা ঝাপটিয়ে
উড়ে যেতে চায় অজানার তোলপাড়ে,
অনেক অনেক বছর পরে।