“যুধিষ্ঠিরের বস্ত্রহরণ”কলমে সোনালী

চলুন রাম আপনাকে আজকে একটু জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটাই,আপনার চারিত্রিক সংযমের ওপর আঙুল তুলে এর ওর কথায় আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে জঙ্গলে ফেলে দিয়ে আসি,অশিক্ষিত একপাল জনতার মাঝখানে আপনাকে উত্তপ্ত করে পাতালে আত্মগোপন করতে বাধ্য করি। আর এই যে সত্যবাদী! আপনার জন্য তো আজকে উন্মত্ত জনতার মাঝখানে ধুতি খোলার এক দুর্দান্ত বন্দোবস্ত করেছি। না না সেখানে এ যুগের কোন রাধা বস্ত্র সরবরাহ করে আপনাকে কোনরকম কনসিডার করবেন না। কারণ আপনারাই তো তারা যারা বিধান দিয়েছিলে আট বছরের মেয়ের স্বামী হতে পারেন ৮০ বছরের যেকোনো বৃদ্ধ! আপনারাই রুখে দাঁড়িয়ে ছিলেন নারী শিক্ষা,নারী স্বাধীনতার বিরুদ্ধে! আপনারাই স্বর্গে পাঠানোর ভন্ডামি তে জ্যান্ত মানুষকে পুড়িয়ে মেরে সতী প্রথার কারবার চালাতেন! নিজেদেরকে মত্ত রেখে বাইজি নাচনের লাম্পট্যে! তাই এ যুগে দাতা গ্রহীতা দুই সমান।ঢেলে ফেলে প্রমাণ লোপাট করে আর পার পাওয়া যাবে না! সেটা আপনাদের বাপ ঠাকুর দাদার একচেটিয়া অধিকার নয়। এবার সময় এসেছে,আপনাদের স্পার্ম কাউন্টের সঠিক তথ্য যাচাই করার,রোজগার ডিগ্রির সাথে সাথে রাতের অন্ধকারে আপনাদের বিকৃতি,ও বিকৃত আসক্তি গুলো সম্পর্কে জেনে বুঝে নেওয়ার, যার খবর পাড়ার লোক আর আত্মীয়রা জানেন না!! তাই তার খেসারত দিতে হয় ……. ভাবনায় সোনালী… চলো পাল্টাই…

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *